1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে মই বেয়ে চলাচল করা সেই বৃদ্ধের বাড়িতে হচ্ছে রাস্তা আশুলিয়ায় এক্সপ্রেসওয়ের নিচে মিলল ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাকলাদার মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সাভারে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে এমপির স্ত্রীর দায়িত্ব হাইকোর্টে স্থগিত সাভার বংশী নদীতে মাছের পোনা অবমুক্ত

আম দিয়ে দই তৈরির রেসিপি

  • আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

রেসিপি ডেস্ক: চলছে পাকা আমের মৌসুম। আম দিয়ে অনেকেই মজার সব পদ তৈরি করে খান। যার মধ্যে আমের পায়েস, স্মুদি কিংবা শরবত অন্যতম। চাইলে কিন্তু আম দিয়েও তৈরি করতে পারেন দই। একবার খেলে মুখে লেগে থাকবে এই দইয়ের স্বাদ। জেনে নিন কীভাবে তৈরি করবেন আম দই-

উপকরণ

১. আমের ক্বাথ ১ কাপ
২. পানি ঝরানো দই পৌনে ১ কাপ
৩. তরল দুধ দেড় লিটার
৪. গুঁড়া দুধ সিকি কাপ
৫. চিনি সিকি কাপ ও ২ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)।

পদ্ধতি

প্রথমে দুধ জ্বল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে আরও কিছু সময় জ্বাল দিয়ে নামিয়ে নিন। এবার একটি ছড়ানো প্যানে ২ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। এরপর ক্যারামেল দুধের সঙ্গে মিশিয়ে রাখুন। কুসুম গরম থাকতেই দুধের সঙ্গে আমের ক্বাথ ও পানি ঝরানো টকদই ভালো করে মেশাতে হবে। এবার যে পাত্রে দই বসাবেন তাতে আমের মিশ্রণ ঢেলে নিন। মাটির পাত্রে দই ভালো জমে। এরপর ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন ১০ মিনিট প্রি হিট করে নিন। তারপর ওভেন বন্ধ করে গরম ওভেনে দইয়ের বাটি মোটা তোয়ালেতে মুড়ে একটানা ৭-৮ ঘণ্টা রেখে দিন। দই জমে গেলে ওভেন থেকে বের করে ফ্রিজে রাখুন আরও ২-৩ ঘণ্টা। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা আমের দই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :