1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে?

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার পৌরসভা ও সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর কমিটিতে সভাপতি হিসেবে মাসুম দেওয়ানের নাম ঘোষণা করা হলেও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল নাঈম এবং ওয়াসিম বাবু এমন দুটি নাম দুটি প্যাডে দেখা যাচ্ছে। এতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। ওয়াসিম বাবুকে যেখানে সাধারণ সম্পাদক করা হয়েছে সেখানে নাঈমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আবার যেখানে নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে সেখানে ওয়াসিম বাবুকে যুগ্মসাধারণ সম্পাদক করা হয়েছে। এরমধ্যে একটি কাগজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপির সুপারিশ এবং স্বাক্ষর রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে পৌর ছাত্রলীগের আসল সাধারণ সম্পাদক কে? ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম জানিয়েছেন, তাদের দেওয়া কমিটিতে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম। অনুমোদিত কমিটির প্রকৃত যুগ্ম আহ্বায়ক হচ্ছেন ওয়াসিম বাবু। অন্যদিকে সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে আসাদুজ্জামান জীবনকে সভাপতি এবং সাইফ আহমেদ নাসিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৪ নভেম্বর রাতে স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ও প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ছাত্রলীগের দুটি সাংগঠনিক কমিটি ঘোষণা করেন। এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরূল আলম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোন রকম সম্মেলন ছাড়াই কমিটি দুটি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :