1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :

সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ মে শুক্রবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। তিনি ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :