1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে শিশু ধর্ষণচেষ্টা মসজিদের ইমাম গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঈমাম ইউসুফ (৩২) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬ টার দিকে ওই শিশু শিক্ষার্থী মোক্তব পড়তে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই ইমাম গ্রেপ্তার ঈমাম ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর ওই মসজিদে মোক্তব পড়ার জন্য তার মেয়ে মসজিদ প্রাঙ্গনে যায়। এসময় সুযোগ বুঝে ওই ইমাম তার কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বাসায় ফিরে ভুক্তভোগী ওই শিশু পরিবারের কাছে ঘটনা খুলে বললে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মসজিদ থেকে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার উপপরিদর্শক মোকলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :