1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় খুন হলোগৃহবধূ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে মাদক কারবারিদের তথ্য দিয়ে গ্রেফতার করিয়ে দেওয়ায় সীমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকালে এক মাদক কারবারিকে আটক করার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, গত রবিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকার নিজ ভাড়া বাসা থেকে নিখোঁজ হন নিহত সীমা আক্তার। এর দুদিন পর গত মঙ্গলবার সীমা বেগমের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। নিহত সীমা আক্তারের (৪০) গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সি কাদিরপুর এলাকায়। তাঁর স্বামীর নাম জাহাঙ্গীর খান। বর্তমানে তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় মো. শাহীন মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতেন থাকতেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি সাইফুল ইসলাম সাভারের ইমান্দিপুর এলাকার বাসিন্দা।
মামলা দায়েরের পর ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানের নেতৃত্বে অভিযানে নামে ঢাকা জেলা (উত্তর) শাখার (ডিবি) পুলিশ এবং সাভার মডেল থানা পুলিশ। পরে আজ সকালে সাভারের বিরুলিয়া এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল জানায় তিনিসহ আরও ৪-৫ জন মিলে সীমাকে হত্যা করে মরদেহ মাটি চাপা দিয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খনিজনগর এলাকার স্বপনের বাড়ির পাশ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নিহত সীমার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমার মেয়ে তানিয়া আক্তার বলেন, আমার মা নিখোঁজ হওয়ার দুইদিন আগে আমাকে ফোন করে জানায় স্বপন মানুষ ভাড়া করছে মাকে মারার জন্য। স্বপনের বাসা, যেখানে লাশ পাওয়া গেছে তাঁর কাছেই। স্বপন মাদক বিক্রি করে। তিনি বলেন, মানুষের কাছে শুনি স্বপনের বউকে গ্রেফতারে নাকি পুলিশকে আমার মা সহযোগিতা করেছিল। তাই স্বপন আমার মাকে মেরে ফেলছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান বলেন, সীমা নিখোঁজ হওয়ার পর থেকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ যৌথভাবে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমাকে হত্যা করে মরদেহ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান। গ্রেপ্তার ওই ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী স্বপনের বাড়ির পাশ থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সীমার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত বেশ কয়েজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো সুনির্দিষ্ট নয়। এবিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য: গত ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকা থেকে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদ ও স্থানীয় স্বপনের স্ত্রী পপি আক্তারকে (২০) গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :