
সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সাভারে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সাভার পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বিল্লাল হোসেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ভোটারদের সচেতন করা, গণভোটে অংশগ্রহণ বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
Leave a Reply