1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৪)। ২৬ আগস্ট সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান, র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান। এর আগে রোববার (২৫ আগস্ট) সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ফিরোজ আলম (৪৫) তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়, মো. শান্ত আহম্মেদ (২৩) ও মো. রোমান শেখ (২৭) তাদের উভয়ের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। র‍্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :