1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সাভারে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট : সাভারে শয়নকক্ষ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৯ মার্চ রবিবার সন্ধ্যা ৭টার দিকে সাভার পৌর এলাকার রংধনু হাউজিং সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্রীর নাম সুমাইয়া (১৯)। তিনি সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার কঁচুবুনিয়া এলাকায় তার বাবার নাম ফারুক মৃধা। বর্তমানে তিনি সাভারে খালা শিরিন আক্তারের বাসায় থেকে লেখাপড়া করতেন। পরিবারে সদস্যদের বরাতে পুলিশ জানায়, ১৮ মার্চ শনিবার রাতে সুমাইয়া তার খালাকে জানায় ১৯ মার্চ রবিবার তার পরীক্ষা আছে সে পড়তে বসবে তাই তাকে যেন সকালে না ডাকে সে একেবারে দুপুরে উঠে পরীক্ষা দিতে যাবে। এই বলে সে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে রবিবার দুপুরেও সুমাইয়া ঘরের দরজা না খোলায় তার খালা জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি মেরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ দেখতে পায়। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখান থেকে ঘরের দরজা ভেঙে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির বাবা মায়ের মধ্যে সম্পর্ক না থাকায় তার মা পাবনা থাকেন এবং বাবা থাকেন বাগেরহাটে। আর সে এখানে তার খালার বাসায় থেকে কলেজে পড়াশোনা করত। রবিবার রাতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২০ মার্চ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :