1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

 

সংবাদ রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ৮. ৫৬ মিনিটের দিকে জাতীয় স্মৃতি সৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার। পরে সকাল ১০ টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। ডেপুটি স্পিকারের সাথে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।এরআগে ২৮ আগস্ট রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :