1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

বিকেএসপির লিজেন্ডারি ৫০ খেলোয়াড়ের নাম উন্মোচন

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখেছেন এমন ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ ডিসেম্বর বুধবার বিকেএসপির অডিও–ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। তিনি বিকেএসপির ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়কে চিহ্নিত করে নামফলক উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে লিজেন্ডদেরকে আলোকিত মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কারণেই বিকেএসপি তথা দেশ আলোকিত হয়েছে। পরে তিনি উপস্থিত লিজেন্ডদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপির উত্তোরীয় পরিয়ে দেন।অডিও–ভিজ্যুয়াল অনুষ্ঠানের পর মহাপরিচালক সবার সঙ্গে র‌্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পাশে স্থাপিত লিজেন্ডদের নাম সম্বলিত নামফলক উন্মোচন করেন। তিনি মনে করেন, এই তালিকা উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে। অনুষ্ঠানে বিকেএসপির সকল শিক্ষক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম বিকেএসপি লিজেন্ডস তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :