1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

ধামরাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ধামরাই প্রতিনিধি: যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ১১ জুলাই শুক্রবার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ডু খেলার মাঠে স্থানীয় ব্যবসায়ী ও অটোচালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ প্রীতি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে সঠিক পথে রাখতে কার্যকর ভূমিকা রাখে। কোকো স্মৃতি টুর্নামেন্টের মতো আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমি সবসময় এমন ভালো উদ্যোগের পাশে থাকব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুম আহমেদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. সামাদ মাস্টার। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :