1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

ধামরাইয়ের সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যার অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ৫ আগস্ট ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পুলিশের গুলিতে শহীদ হন সাদ, যার পর এই হত্যার ঘটনায় মোল্লার নাম উঠে আসে। তাকে ধামরাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহীদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি। এ মামলায় গোলাম কবীর মোল্লাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :