1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।২০ আগস্ট বৃহস্পতিবার রাতে পৌরসভার রাজাশন আমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল বাবু ও সজিব। তারা উভয়েই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজাশন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে রাসেল বাবু ও সজিবকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি চাকু, ৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :