1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ঠান্ডা বিকেলের আড্ডায় শীতের সবজির পাকোড়া

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রেসিপি ডেস্ক : শীতের বিকেল মানেই একটু বাড়তি আরাম, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর প্রিয়জনদের সঙ্গে জমে ওঠা আড্ডা। হালকা ঠান্ডার সেই সময়টাকে আরও আনন্দময় করে তুলতে চাই এমন কিছু, যা মুহূর্তেই মন ভালো করে দেয়। ঠিক তখনই মচমচে পাকোড়ার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। আর যদি সেই পাকোড়া হয় শীতের টাটকা সবজি দিয়ে তৈরি, তাহলে তো স্বাদ আর পুষ্টি দুটোই একসঙ্গে। ফুলকপি, বাঁধাকপি, গাজর কিংবা পালং বাজারভর্তি এই সবজিগুলো দিয়েই ঘরোয়া উপায়ে বানানো যায় ঝরঝরে ও সুস্বাদু পাকোড়া, যা ঠান্ডা বিকেলের আড্ডাকে করে তোলে আরও উষ্ণ ও মুখর। রইলো রেসিপি- উপকরণ

১. শীতের বিভিন্ন সবজি পরিমাণমতো

২. ডিম ১টি

৩. ময়দা আধা কাপ

৪. কাঁচা মরিচ স্বাদমতো

৫. আলু ২টি

৬. লবণ স্বাদমতো

৭. তেল ভাজার জন্য। যেভাবে তৈরি করবেন

প্রথমে সবজিগুলো ধুয়ে কুচি করে কেটে নিন। এরপর একটি পাত্রে সবজি কুচি, ডিম, ময়দা, কাঁচা মরিচ, আলু, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে সবজির মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকার করে ভেজে নিন। বাদামি রঙের হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মচমচে পাকোড়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :