
আশুলিয়া প্রতিনিধি: একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ২৫ জুলাই শুক্রবার বিকেলে আশুলিয়ার বাইদগাঁও এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই তিনি মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত সরকার গঠন করতে হবে, যাতে দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করা যায়।” মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ শামীম হোসেন, এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply