1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়ায় শ্রমিকদের অবস্থান বকেয়া বেতনের দাবিতে 

  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। ১৪ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, আশুলিয়ার গণকবাড়ি এলাকার আর এল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টারের ৬ষ্ট ও ৭ম তলায় মাহাবুবা নীটওয়্যার লি. (বর্তমানে এস এম ফ্যাশন লি.) নামের ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। কিন্তু তাদের গত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে তালবাহানা শুরু করে মালিক পক্ষ। একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। সর্বশেষ গত ৩১ অক্টোবর শ্রমিকরা তাদের বকেয়া বেতন চাইলে কোনো টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেন কারখানার এমডি খাইরুল ইসলাম।একপর্যায়ে গত ১ নভেম্বর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার বরাবরে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।এ বিষয়ে মাহাবুবা নীটওয়্যার লিমিটেডের এমডি খাইরুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের সবার বেতন দেওয়া হয়েছে। তবে কেউ ৩ দিন, কেউ ১০ দিন এবং কেউ ওভারটাইমের টাকা পাবে। এছাড়া শ্রমিকদের বিভিন্নভাবে একটা চক্র উষ্কে দিয়ে এ রকম কর্মকাণ্ড করাচ্ছে। এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জাফর বলেন, এ ঘটনায় শ্রমিকরা তাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :