1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

আশুলিয়ায় শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এডিট করা নগ্ন ছবি দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহিম হোসেন বাবু ওরফে রাজু নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় মামলা করেছেন। ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার ইব্রাহিমকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে আশুলিয়ার বাইপাইলের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম হোসেন (৫৫) নাটোর জেলার বড়াই থানার মৃত মফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে আশুলিয়ার বাইপাইলে জহিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় পরিবহন ব্যবসায়ী‌ ভুক্তভোগী নারী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ মাস আগে ভুক্তভোগীর স্বামী মারা যায়। পরে নিরাপত্তার কথা চিন্তা করে শ্যালিকা শিশু সন্তানসহ তার বোনের কাছাকাছি একটি বাসা ভাড়া নেন। তখন থেকে দুলাভাই ইব্রাহিম শ্যালিকাকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। রাজি না হওয়ায় বোনের সংসারেও অশান্তি শুরু করেন। পরে শ্যালিকার কিছু ছবিকে এডিট করে নগ্ন ছবি তৈরি করে ব্লাকমেইল শুরু করে। সেসব ছবি সামাজিক মাধ্যম ছড়িয়ে দেওয়া হুমকি দেন তিনি। পরে বিষয়টি আশুলিয়া থানায় ও র‌্যাবে লিখিত অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতেই র‌্যাব তাকে গ্রেফতার করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আসলামুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন শ্যালিকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :