1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি, ভূয়া র‌্যাব সদস্য আটক

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম (৩৮) নামের এক ভূয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি র‌্যাবের লোগো যুক্ত একটি পলো শার্ট পরিহিত ছিলেন। ১৯ জুন রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে বিভিন্ন পরিবহন আটকিয়ে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হওয়ার পর থেকে এসব অপকর্মে লিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ওই ব্যক্তি সড়কে বিভিন্ন গাড়িতে উঠেন আর নামেন। কিছু কিছু সময় বিভিন্ন গাড়িকে নির্দেশনা দিয়ে চলে যেতে বলেন। দেখে সন্দেহ হলে তাকে ট্রাফিক বক্সে এনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক পুলিশ। এসময় তার গায়ে র‌্যাবের লোগো যুক্ত পলো শার্ট পরা দেখে কোথায় কর্মরত আছেন এমন প্রশ্নের জবাবে তিনি সদুত্তর দিতে পারেন নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হয়েছেন। র‌্যাবের কোন সদস্য না। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, র‌্যাবের ভূয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় রবিউলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :