1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

  • আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

 

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকার প্রায় ৭০০ বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিস। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও রাইজার। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত আশুলিয়ার পূর্ব সদরপুর ও দুর্গাপুরের আফতাবনগর এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় প্রায় দুই কিলোমিটার এলাকার প্রায় ৭ শতাধিক বাড়িতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় ব্যবহৃত পাইপ ও রাইজার। তিনি আরো জানান, এই এলাকায় এর আগেও দুইবার অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবার নিয়ে তিন বার। কিছু দুষ্কৃতকারী প্রভাবশালীদের ছত্র-ছায়ায় রাতের আধারে সংযোগ দিচ্ছে। তাই বার বার সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একই স্থানে আবার অবৈধ সংযোগ দেয়া হচ্ছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। অভিযানে এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান সহ আশুলিয়া থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :