1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিশেষ সভা দালাল ও প্রতারক চক্র সক্রিয় সাংবাদিক কামরুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে ক্র্যাবের ১০ দিনের আল্টিমেটাম সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাসী সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন সাভারে বাস পোড়ানো মামলায় সাংবাদকর্মীকে আসামি করায় প্রশ্ন সাভারে পার্ক করা বাসে আগুন আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

আশুলিয়ায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

 

আশুলিয়া প্রতিনিধ :আশুলিয়ায় অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ (তিতাস)। ৩০ আগস্ট মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ, গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এ সময় তিনি বলেন, এ এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নের পর একটি অসাধু চক্র আবারও নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে সংযোগ প্রদান করেন। খবর পেয়ে আজ আবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দুই কিলোমিটার স্থানে ৫ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাইপ, রাইজারসহ বিভিন্ন ফিটিংস। তিনি বলেন, আমরা সংযোগ প্রদানকারিদের শনাক্তের চেষ্টা করছি। শনাক্ত করে যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুর রহমান, আসওয়াদ, সুমন দাস ও রাজু আহমেদসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :