1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

আশুলিয়া শিশু ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মামার লাশ দেখতে এসে ধর্ষণের শিকার হয়েছে তের বছরের এক শিশু। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খগেন্দ্র মালো নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ অক্টোবর রবিবার দিবাগত রাত ২ টার দিকে আশুলিয়ার নয়ারহাট গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে আশুলিয়ার চাকলগ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার খগেন্দ্র মালো (৬০) আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মৃত মিন্টু মালোর ছেলে। সে গোপীনাথপুর বারোয়ারী কালী মন্দিরের সভাপতি বলে জানা যায়। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ২৬ অক্টোবর সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী শিশুর মামা মারা যায়। পরে তাদেরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা মামা বাড়িতে আসেন। এর দুইদিন পর ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে খগেন্দ্র কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবকে জানানো হয়। তিনি বিষয়টি মিমাংসা করবেন বলে পরবর্তী রবিবার দিন ধার্য করেন। কিন্তু রবিবার তিনি বিচার না করায় ভুক্তভোগী শিশুর মা ৩০ অক্টোবর রবিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত খগেন্দ্র মালোকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ধর্ষণের একটি অভিযোগ আমার নিকট এসেছিল। প্রথমে আমি বিষয়টি যাচাই-বাছাই করার জন্য ২ দিন সময় নেই। কিন্তু পরে আমি তাদেরকে থানায় যেতে বলি। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :