1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আশুলিয়া থানার ওসিকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ৫ জানুয়ারি রবিবার দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। এদিকে বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, অনৈতিকভাবে অর্থ লেনদেন, আসামি ধরে দিনের পর দিন হাজতে আটকে রাখা, আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে বেশ কিছু গণমাধ্যমে সংবাদও প্রচার হয়। এ নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে বলেও জানা গেছে। সর্বশেষ ৫ জানুয়ারি রবিবার তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :