1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

আশুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় সাব্বির হাসান জনি (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১২ জুন সোমবার ১১টায় ডেইলি মেসেঞ্জারকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. সাব্বির হাসান জনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকার মৃত জাহিদুল ইসলাম জাগন মন্ডলের ছেলে। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ডেইলি মেসেঞ্জারকে জানান, রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির হাসান জনি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :