1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় হত্যার পর নারীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় রোকসানা আক্তার (২৮) নামে এক নারী পোশাক কর্মীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহত ওই নারীর স্বামী। ২০ এপ্রিল রবিবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রোকসানা আক্তার সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাতবরের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে পুলিশ জানায়, সাভার উপজেলার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রোকসানা আক্তার তার স্বামী মো. সোহাগকে নিয়ে কালাম মাতবরের ৫ তলা ভবনের নীচ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। আজ রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়া ও কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পান। পুলিশ আরও জানায়, বাসিন্দারা দরজা খুলে আগুন নেভায় এবং আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :