1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আশুলিয়ায় সেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ জুলাই বুধবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সোহরাফ হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিল উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহরাফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার রয়েছে। তিনি র্দীঘ দিন আত্মগোপন ছিলেন। গ্রেপ্তার সোহরাফকে আজকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :