
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
Leave a Reply