1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় শুটারগানসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটারগানসহ মো. রাকিব (২০) নামের এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় সহিদ নামের আরও একজন সহযোগী পালিয়ে যায়। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রাকিব নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। অপরদিকে পলাতক সহিদ একই উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রাকিবকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ আটক করা হয়। তবে তার সহযোগী সহিদ পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান শেষে রাকিবকে আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার রাকিবসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :