1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ২ জন আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে একটি সিএনজি, ছিনতাইয়ের সরঞ্জাম ও মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ২০ আগস্ট বুধবার রাতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কুসতা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে স্বাধীন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কোয়ালী কান্দি এলাকার মৃত শাহিন প্রামানিকের ছেলে মো. শান্ত (২৪)। যৌথ বাহিনী জানায়, সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহলের সময় এক আহত সিএনজি চালক টহল দলের কাছে সহায়তা চান। তিনি জানান, চারজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার সিএনজি ছিনতাই করেছে এবং তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় তিন ঘণ্টার অনুসন্ধানে ছিনতাই হওয়া সিএনজি ভাদাইলের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের সরঞ্জামসহ প্রায় ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। পরে তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনী ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :