1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

আশুলিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কনফেকশনারি দোকানে মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৪ জানুয়ারি বুধবার দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল। আব্দুর জব্বার মন্ডল বলেন, জাতীয় ভোক্তা অধিকার পরিষদ মহাপরিচালকের নির্দেশে সারাদেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসেবে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এখানে জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত কেকের গায়ে উত্পাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া ছিলো না। এছাড়া ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রি করে আসছিলো। তিনি আরও বলেন, অভিযানে কেকের গায়ে উত্পাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সড় মিঠাইকে ২ হাজার, সৈনিক কসমেটিকসকে ৫ হাজার ও টাঙ্গাইল সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় মেডি কেয়ারকে ১০ হাজার, আশা মেডিসিন কর্নারকে ২০ হাজার, বিসমিল্লাহ ড্রাগ হাউসকে ৩০ হাজার, নিউ লাইলা ড্রাগ হাউজকে ১০ হাজার, মা মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আটটি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। জাতীয় ভোক্তা অধিকারের এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :