1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় বিশেষ অভিযানে হত্যা মামলার ৪ আসামিসহ ১৯ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক অভিযানে বৈষম্য বিরোধী হত্যা মামলার চার আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ আগস্ট সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হত্যা মামলার চারজন হলেন আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) এবং ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. নাসিম (২২), মো. মাহফুজুর রহমান, মো. বাদল হোসেন, মো. আব্দুর রহিম (৩৫), মো. রায়হান (২৫), মো. সিহাদ (২০), মো. আল আমিন (২১), মো. রাজু আহমেদ, মো. স্বপন (৩২), মো. নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মো. আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মো. সোহেল (৪১) ও মো. সোহাগ পেদা (২৬) পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ মামলার আসামিরা আত্মগোপনে ছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিত্রশাইল, কোন্ডলবাগ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরও ১৫ জনকে আটক করা হয়। ওসি আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী হত্যা মামলার চারজন আসামিসহ সর্বমোট ১৯ জনকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :