1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বাসচাপায় শিলা রানী (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
শিলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাসিন্দা।
তিনি নরসিংহপুর এলাকায় স্বামী রঞ্জনের সঙ্গে ভাড়া বাসায় থেকে নরসিংহপুর বাংলাবাজারে একটি পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে অপারেটর হিসেবে কাজ করতেন। প্রাথমিকভাবে আটক বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, বিকেল ৫ টার দিকে কারখানা ছুটি হলে বাংলাবাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ডে আসেন শিলা। পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :