1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

আশুলিয়ায় বাঁশবাগানে মিলল নারী পোশাককর্মীর মরদেহ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি গহীন বাঁশবাগানের ভেতর থেকে আনজু খাতুন নামে এক নারী পোশাকশ্রমিকের রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি গহীন বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আনজু খাতুন নরসিংহপুরের হামীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। আইডি কার্ডটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হামীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। হামীম গ্রুপের টিআইএসডব্লিএস -১ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক গত কাল রাত ৯ টা ১৫ মিনিটের পরে কারখানা থেকে বাসায় যায়। কিন্তু আজ সকালে তিনি কারখানায় আসেননি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেননি।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। প্রসঙ্গত, এর আগেও এ স্থান থেকে পাঠাও রাইডারের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :