1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো পার্কিং করা পিকআপ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার সড়কে পার্কিং করা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পিকআপের সম্পূর্ণ অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে । ১৪ নভেম্বর শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কে পার্কিং করা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় স্থানীয়রা দুই ব্যক্তিকে মোটরসাইকেলে করে এসে ওই পিকআপে আগুন দিতে দেখে। তবে পিকআপে আগুনের লেলিহান দেখে স্থানীয়রা দুর্বৃত্তদের আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম  বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ওই পিকআপের আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে পিকআপের ইঞ্জিনসহ সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানান তিনি। এরআগে, বুধবার (১২ নভেম্বর) ভোর ৫ টার দিকে ডিইপিজেড- আশুলিয়া- আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি আলিফ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :