1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

আশুলিয়ায় তারেক রহমানের জন্মদিনে শ্রমিক ও অসহায়দের মাঝে উপহার বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী কোনাপাড়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবী নারী শ্রমিক এবং সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব খান বলেন, তারেক রহমানের জন্মদিনকে রাজনৈতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে মানবিক দায়িত্ববোধ পালনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এসময় বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, তারেক রহমান গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের প্রতীক। তিনি জনগণের জন্য সংগ্রাম করে চলছেন। তার জন্মদিনে জনসেবামূলক কর্মসূচি পালন করতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানস্থলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামী জীবনের আলোকচিত্র প্রদর্শন করা হয়, যা অনুষ্ঠানে আগতদের দৃষ্টি আকর্ষণ করে।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ৫ হাজার অসহায় ও শ্রমজীবীদের মাধে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :