1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ২৫ অক্টোবর বুধবার দুপুরে গ্রেফতারদের সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মো আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মণ্ডলপাড়া এলাকার মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)। ভুক্তভোগী হলেন, আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার ইলেকট্রনিক মেকানিক মফিজ শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা। এজাহার থেকে জানা যায়, গত ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কিনা দেখতে চান তারা। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন ২৪ অক্টোবর মঙ্গলবার দিতে স্বীকার করেন ভুক্তভোগী। সেদিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি তাদের পরিচয় পত্র দেখতে চান। পরে পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র‌্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, আসামিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল। পরে দাবিকৃত টাকা নিতে আসলে তাদের আটক করা হয়। আসামিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :