1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৬

  • আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
১৯ জুন সোমবার দুপুরে আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। এর আগে, ১৮ জুন রবিবার রাতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটকরা হলেন- সাভারের ইসহাক মোল্লা (৩৭), মিনার হোসেন (২৮), মো. সোহেল (৩৮), আশুলিয়ার মো. সাগর (২০), মো. রায়হান (২৪) ও কাজী শরীফ (৩০)। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, ছোড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহুদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করে আসছে বলে কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :