1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় ট্রাকচাপায় ১ দম্পতি নিহত

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার রাতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন– নাটোর জেলার সিংড়া থানার পুঁতিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার (৩২) ও তার স্ত্রী হাসি বেগম (২৮)। তারা রাতুল নামে একটি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, ওই দম্পতি ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নাটোর থেকে সাভারে এসেছিলেন। তারা সাভারের বিশমাইল এলাকায় বাস থেকে নেমে একটি ইজিবাইকে করে জিরাবোর উদ্দেশে রওনা হন। পথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জিরাবো পিএমকে হাসপাতালে নিয়ে যান। জিরাবো পিএমকে হাসপাতালের চিকিৎসক মোস্তফা জানান, রাতে সড়ক দুর্ঘটনার শিকার দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :