1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় জুলাই মাসের আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৪ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামে ইমনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি দল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রাতে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার মাশরিকুল ইসলাম ইমন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের ঘটনার পর থেকে ইমন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সোমবার অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি হান্নান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :