1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে গাঁজাসহ পারভীন আক্তার (৪৭) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কালো রঙের পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত পারভীন আক্তার ওই এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে। এ বিষয়ে ওসি মোঃ জালাল উদ্দিন জানান, গাঁজাসহ ধরা পড়া পেশাদার মাদক কারবারি পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :