1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

আশুলিয়ায় ৩টি গরুসহ পিকআপ রেখে পালাল চোর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার সড়কের পাশ থেকে একটি পিকআপস ৩ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। ভোর হয়ে যাওয়ায় ধরা পরার ভয়ে পিকআপ রেখে চোর পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের একটি শাখা সড়ক থেকে উদ্ধার করা হয় পিকআপসহ গরু। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে ঘটনাস্থল থেকে একটি ছোট পিকআপসহ ৩ টি গরু উদ্ধার করা হয়। গরুগুলো পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনাস্থলে অনেক খোঁজাখুজি করেও কোন মালিকের খোঁজ পাওয়া যায়নি। গরুগুলোর প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত স্থানীয় কোন খামারে রাখার ব্যবস্থা করা হবে। আশুলিয়া থানার উপরিদর্শক (এস আই) মিলন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো চোরাই গরু। চোর চক্রটি হয়তো কোথাও থেকে চুরি করে নেয়ার সময় ধরার পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মলিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অপরাধীদের আটকের অভিযানও অব্যাহত আছে। এঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :