1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

আশুলিয়ায় আনন্দ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় শিক্ষার্থী আনন্দ রয় বাসফোর (২০) হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১২ জুন বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, শিক্ষার্থী আনন্দ হত্যার ক্লুলেস ঘটনার মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি বলেন, নিহত আনন্দ রয় বাসফোর জিরানী মান্নান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৮ জুন রাতে আনন্দ তার বন্ধুদের সাথে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১০টায় হৃদয় আহমেদ ও তার সহযোগীরা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনন্দের সাথে থাকা আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভেতরে ডোবার পানিতে ফেলে চলে যায়। তিনি আরও জানান, এই ঘটনাটি গত ১১ জুন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হৃদয় আহমেদ গ্রেপ্তার করতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :