1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ঘরেই তৈরি করুন দোকানের মতো মিষ্টি দই

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রেসিপি ডেস্ক: ছোটবড় প্রায় সবারই দই পছন্দ। তবে অনেকেই দই বানানোকে ঝামেলা মনে করেন। তাইতো নির্ভর করেন দোকানের কেনা দইয়ের ওপর। তবে আপনি চাইলে অল্প সময়ে খুব সহজে অল্পকিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার মিষ্টি দই। রইলো রেসিপি-
উপকরণ
১ লিটার দুধ
৩/৪ কাপ চিনি (আপনার স্বাদ অনুযায়ী কম-বেশি দিতে পারেন)
২/৩ কাপ টক দই
প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে টক দই থেকে সব পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে ১/৪ কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। ক্যারামেল তৈরি শেষে এর মধ্যে ১/২ কাপ দুধ ঢেলে অল্প আঁচে সব নেড়ে মিশিয়ে দিন। বাকি দুধ আলাদা পাত্রে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে ১/২ কাপ চিনি দিন। খেয়াল হবে দুধ যেন লেগে না যায়। হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল দুধের মিশ্রণ ঢেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। অন্যদিকে একটি পাত্রে পানি ঝরানো টক দই নিয়ে তা ভালো করে ফেটিয়ে নিন। এরপর দুধ হালকা গরম থাকা অবস্থায় টক দইয়ের মধ্যে ঢেলে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিন। এখন এই মিশ্রণটি একটু উপর থেকে ধরে দইয়ের হাঁড়িতে ঢেলে দিন। এরপর দইয়ের পাত্রটি ঢাকনা বা এলুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে গরম তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিন। এরপর রান্নাঘরের গরম কোনো জায়গায় সারারাত রেখে দিন। সকালে দেখবেন দই সুন্দর জমে গেছে। তবে দই আরও ভালোভাবে সেট করার জন্য পাত্রটি ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর উপভোগ করুন মজাদার মিষ্টি দই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :