1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ঘরেই তৈরি করুন দোকানের মতো মচমচে আলুর চপ

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

রেসিপি ডেস্ক : বাঙালির ইফতার মানেই বাহারি সব ভাজাপোড়া। তবে রকমারি ভাজাপোড়ার মধ্যে অন্যতম হচ্ছে আলুর চপ। ইফতারে আলুর চপ না হলে যেন কোনো খাবারেই তৃপ্তি মেলে না। আর এই রমজানে সময়ের অভাবে আমরা অনেকেই বাইরে থেকে এসব খাবার কিনে খেয়ে থাকি যা অস্বাস্থ্যকর। তবে আপনি চাইলেই অল্প সময়ে ঘরেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো মচমচে মজাদার আলুর চপ।

রইলো রেসিপি-

উপকরণ
৫০০ গ্রাম আলু
২ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ ধনেপাতা
২ চা চামচ গুঁড়া মরিচ/ ৫-৬টা কাঁচামরিচ কুচি
২৫০ গ্রাম বেসন
স্বাদমতো লবণ
আলুর চপ তৈরির পদ্ধতি
প্রথমত, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। এরপর একে একে সব মসলা মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার লেচি তৈরি করুন। অন্যদিকে বেসনে লবণ ও অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
সব রেডি হয়ে গেলে এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা লেচি বেসন মাখিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। অল্প আঁচে ভাজতে থাকুন। গাঢ় বাদামি রঙ হয়ে আসলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মচমচে আলুর চপ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :