1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ফয়সাল কবির (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। এর আগে সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন- মানিকগঞ্জের শিবালয় থানার বেচপাতা এলাকার আব্দুল মান্নাফের ছেলে মহিউদ্দিন মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাঁও এলাকার ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৬), আশুলিয়ার গাজিরচট আমবাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহুল (৩০) এবং একই এলাকার আনা মিয়ার ছেলে হাবিব (৩৪)। নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে একটি বেসরকারি ট্রান্সপোর্ট কম্পানিতে চাকরি করতেন। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গত ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় প্রকাশ্যে ফয়সাল কবির নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর থানা পুলিশ হত্যার মোটিভ আয়ত্তে নিয়ে আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি ছুরি, ১টি চাপাতি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে ফয়সাল কবিরকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাদেরকে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :