1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় সাহেরা বেগম (৫৫) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাঁচ লাখ টাকা লুট করেছে বলে দাবি পরিবারের। ২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহেরা বেগম টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। তিনি ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে হোটেলের ব্যবসা করতেন।

নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাহেরা খাতুনের পাশের ঘরের এক ভাড়াটিয়াকে সন্দেহ করছেন তিনি। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার ওই ভাড়াটিয়াকে আমরা সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছি। তার মোবাইলও বন্ধ। আমরা খোঁজ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :