1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, ২৪ জুলাই সোমবার রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গত ২৪ জুলাই দুপুরে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের ওই শিশুকে কৌশলে ঘরে ডেকে নিয়ে হত্যার হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে মেহেদী হাসান (১৯) নামের এক যুবক। পরে পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে র‌্যাব-৪ এ অভিযোগ দায়ের করলে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে। পরে আটক যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আশুলিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, শিশুটিকে সকালে হাসপাতালে নিয়ে এসেছে তার পরিবার। তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আটক আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :