1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আশুলিয়ায় ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ২০.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. সজীব মোল্লা (২১) ও মো. ইমরান (২০)। লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই বুধবার রাতে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২০.৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :