1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ২৪ এপ্রিল সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন বর। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বলেন, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্বকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বরের মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :