1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, ২ শিক্ষার্থী নিহত সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু পুলিশের ঢাকা রেঞ্জে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযানের নির্দেশ সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

আশুলিয়ায় ডাকাতের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ডাকাতের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। ২৩ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের নাম মফিজুল ইসলাম (২৪)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। বর্তমানে তিনি স্থানীয় কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী এক গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন। এ ব্যাপারে বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত প্রায় আড়াইটা থেকে ৩টার দিকে আমার বাড়িতে ডাকাতদল হানা দেয়। প্রথমেই আমরা জানালার গ্রিল কাটার শব্দে বিষয়টি টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করি। আমাদের চিৎকারে ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হয়ে আসে। এরপর বিকট শব্দ শুনি। পরে ঘর থেকে বের হয়ে দেখি মফিজুল গুলি খেয়ে মাটিতে পড়ে আছে। পরে মফিজুলকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :