1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী

আশুলিয়ায় তিন’শ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ময়নুদ্দীন মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার মো. ময়নুদ্দীন মিয়ার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার পূর্ব রাজিব এলাকায়। তার বাবার নাম মো. শুক্কুর আলী। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকায় স্থানীয় মোতালেব হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করতো। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকা থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ময়নুদ্দিন নামে ওই যুবককে গ্রেফতার করে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে মাদক গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :